‘আলমন্ড স্যুপ’ এক বাটিতেই স্বাস্থ্য ও সৌন্দর্য


যেকোনো বাদামের গুণ নিয়ে আর নতুন করে বলার কিছুই নেই। তবে স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষার জন্য সব সময় বাদাম চিবিয়ে অথবা দুধ করে খাওয়ার কথা বলা হয়ে থাকে। এটা আবার অনেকেই পছন্দ করেন না। যারা এভাবে বাদাম খেতে পছন্দ করেন না, তাদের জন্য আজ আমাদের আয়োজন। বাদাম চিবিয়ে বা দুধ তৈরি করে খেতে না চাইলে বাদামের স্যুপ তৈরি করে খেতে পারেন। এতে আপনার রুচি ও স্বাদের ভিন্নতাও আসবে, আর স্বাস্থ্যগুণ তো রয়েছেই। আজ আমরা আপনাকে জানাবো ‘আমন্ড স্যুপ’ তৈরির রেসিপি। আসুন তাহলে জেনে নেই রেসিপিটি।

উপকরণ: 
আলমন্ড- ৫০ গ্রাম (সারারাত ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিন)
মাখন/মার্জারিন- ১ চা চামচ 
ভেজিটেবল স্টক- ৩ কাপ 
দুধ- ২ কাপ 
লবণ- পরিমাণ মতো 
আস্ত গোলমরিচ- ৪-৫ টি 
সাদা গোলমরিচ গুঁড়ো- স্বাদ মতো 
কর্ন পাউডার- ১ চামচ

প্রণালি:
অর্ধেক আলমন্ড কুচিয়ে রেখে দিন। 
বাকিটা দুধ দিয়ে মিশিয়ে পেস্ট করে নিন। 
একটি পাত্রে মাখন বা মার্জারিন গরম করুন। তাতে কুচনো আলমন্ডগুলো দিয়ে সোনালি করে ভেজে নিন। এতে কর্ন পাউডার হালকা আঁচে দিয়ে হাল্কা ভেজে নিন।

এরপর এতে অল্প অল্প করে ভেজিটেবল স্টক ঢালতে থাকুন। যাতে কোনো দলা না পাকিয়ে যায় সেদিকে খেয়াল রাখুন।

এবার এতে আমন্ড দুধ দিন। তারপর এতে লবণ, আস্ত গোল মরিচ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন। ভালো করে ফুটতে দিন।

হাল্কা আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নাড়িয়ে দেবেন। গরম গরম পরিবেশন করুন। এই আলমন্ড স্যুপটি আপনার শরীরের বাড়তি মেদ ঝড়াতে সাহায্য করবে। আর ত্বকে আনবে লাবন্য।

তবে খেয়াল রাখতে হবে এই স্যুপটি প্রতিদিন খাওয়া ঠিক হবে না। আর খেতে চাইলেও আপনার ডাক্তার অথবা ডায়েটিস্টের সাথে কথা বলে নিবেন।


রেসিপিটি প্রকাশিত হয়,  মার্চ ১২, ২০১৮
Share on Google Plus

0 comments:

Post a Comment