লইট্টার মাথার পাকোড়া


উপকরণ: লইট্টা মাছের মাথা ১ কাপ, মাছ ১ কাপ, আদা বাটা আধা চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ কাপ, মেথি গুঁড়া সামান্য, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, আধা বাটা ভাত আধা কাপ, কর্নফ্লাওয়ার সিকি কাপ, লেবুর রস ২ টেবিল-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ১ টেবিল চামচ, গাজর মিহি কুচি ২ টেবিল চামচ, মটরশুঁটি সিকি কাপ।

প্রণালি: লইট্টা মাছের মাথা ও মাছ খুব ভালো করে বেটে সব উপকরণ দিয়ে মাখিয়ে পাকোড়ার আকার করে গরম ডুবো তেলে মচমচে করে ভেজে তুলতে হবে। গরম গরম পাকোড়া স্যুপ অথবা চায়ের সঙ্গে পরিবেশন করা যায়।
Share on Google Plus

0 comments:

Post a Comment