রুমালি রুটি


উপকরণ
ময়দা এক কাপ, লবণ এক চা চামচ, তেল ২ টেবিল চামচ, পানি পরিমাণমতো,
ঘি ২ টেবিল চামচ (ব্রাশ করার জন্য)।

যেভাবে তৈরি করবেন
১. ময়দা, লবণ, তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে পানি দিয়ে ডো বানিয়ে এক ঘণ্টা ঢেকে রাখুন।
২. রুটি ডাবল ও পাতলা করে বেলে নিন।
৩. কড়াইয়ের পেছনে বা বড় তাওয়ায় সেঁকে নিন।
৪. এরপর সেঁকা রুটি খুলে ঘি ব্রাশ করে রুমালের মতো ভাঁজ দিয়ে হটপটে রেখে গরম গরম পরিবেশন করুন।
Share on Google Plus

0 comments:

Post a Comment