বিফ কোরিয়ান


উপকরণ: হাড় ছাড়া গরুর মাংস আধা কেজি, সয়াসস ২ টেবিল চামচ, চিনি ৪ চা চামচ, তেল ৪ টেবিল চামচ, রসুন বড় ২টা, পেঁয়াজ ৪টা, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন
১. মাংস পাতলা করে ছোট টুকরা করুন।
২. সয়াসস, চিনি, লবণ পরিমাণমতো দিয়ে মাংস মেখে ২ ঘণ্টা রেখে দিন।
৩. চুলায় তাওয়া দিয়ে তেল দিন। তেল গরম হলে জ্বাল কমিয়ে মাংস ঢেলে দিয়ে নাড়াচাড়া করে ১০ মিনিট ঢেকে রাখবেন।
৪. রসুন ও পেঁয়াজ একটু মোটা করে কেটে মাংসের সঙ্গে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন।
৫. ১৫ মিনিট পর চুলা থেকে নামিয়ে নিন। কোরিয়ান রাইস বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করবেন।
Share on Google Plus

0 comments:

Post a Comment