বেরেস্তায় আলু


উপকরণ: আলু ৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, শুকনো মরিচ ৩টি, ঘি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

যেভাবে তৈরি করবেন
১. আলু অল্প লবণ দিয়ে সিদ্ধ করে খোসা ফেলে চটকে নিন।
২. ঘি গরম হলে পেঁয়াজ বাদামি করে ভাজুন।
৩. মরিচের বিচি ফেলে একটু ভাজুন।
৪. এরপর লবণ দিয়ে মরিচ, ধনেপাতা, ঘি ভালোভাবে মেখে আলুর সঙ্গে মেশান।
৫. পেঁয়াজ বেরেস্তা অল্প ভেঙে ভর্তার সঙ্গে মেশান। লুচি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Share on Google Plus

0 comments:

Post a Comment