বল


উপকরণ: ইলিশ মাছের পিঠের ফিলে ৫০০ গ্রাম, আদার রস ২ চা চামচ, সিরকা ২ টেবিল চামচ, দারুচিনি এক টুকরা, তেজপাতা ১টি, চালের গুঁড়ো ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বেরেস্তা এক কাপের চার ভাগের এক ভাগ, ডিম ১টি, ব্রেড ক্রাম পরিমাণমতো, তেল এক কাপ।

যেভাবে তৈরি করবেন
১. মাছ আদার রস, তেজপাতা, দারুচিনি, লবণ, গোলমরিচ গুঁড়ো ও সিরকা দিয়ে সিদ্ধ করুন।
২. ঠাণ্ডা হলে কাঁটা বেছে নিন।
৩. এবার পেঁয়াজ বেরেস্তা ও চালের গুঁড়ো দিয়ে মাছ মেখে পছন্দমতো বল বানান।
৪. ডিম ফেটিয়ে মাছ ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিন। ফ্রিজে রাখুন ২০ মিনিট।
৫. এরপর ডুবোতেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।
Share on Google Plus

0 comments:

Post a Comment