পুরভরা টমেটো


উপকরণ: টমেটো ৮টা, পালংশাক (কুচি করা) ৬ কাপ, চিংড়ি আধাকাপ, রসুনকুচি ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল-চামচ, কাঁচা মরিচের কুচি ১ টেবিল-চামচ।

প্রণালি: টমেটোর ওপরে সামান্য কেটে নিন। ভেতরের অংশ কেটে ফেলে দিন। একটি পাত্রে তেল গরম করে রসুন, চিংড়ি ভেজে তাতে শাক ও কাঁচা মরিচ দিয়ে ভেজে তুলে নিন। এবার টমেটোর ভেতর শাকের পুর ঢুকিয়ে নিন। ফ্রাইপ্যানে অল্প তেল ঢেলে তাতে পুরভরা টমেটো দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট পর তুলে ফেলুন।
Share on Google Plus

0 comments:

Post a Comment