শাহি টুকরা


উপকরণঃ পাউরুটি ১টি ৭০০ গ্রাম ওজনের, দুধ ১ লিটার, চিনি ২০০ গ্রাম, গরম মশলা পরিমাণমতো, বাদাম টুকরা পরিমাণমতো, কাজু বাদাম পরিমাণমতো, রেড চেরি পরিমাণমতো, ঘি ও তেল ১ কেজি।

প্রণালিঃ পাউরুটি স্লাইস করে তিন কোনা করে কেটে নিতে হবে। এরপর তেল ও ঘি গরম হলে রুটির টুকরাগুলো ভালো করে ভাজতে হবে। দুধ ও চিনি একটি পাত্রে গরম করে নিয়ে গরম মশলা দিয়ে ঘন করে নিতে হবে।

পরিবেশনঃ একটি পাত্রে ভাজা রুটির চুকরাগুলো সুন্দর করে সাজিয়ে দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এর ওপরে রেড চেরি এবং বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Share on Google Plus

0 comments:

Post a Comment