মিষ্টি আচার


উপকরণ : কাঁচা আম ৮টি, চিনি দেড় কেজি, শুকনো মরিচের গুঁড়ো ১ চা চামচ, সিরকা ৪ কাপ, মৌরি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
১. আম ধুয়ে খোসা ছাড়িয়ে চার ফালি করে কেটে মাঝখানে একটু চিরে ৬ ঘণ্টা লবণ মাখিয়ে রাখুন।
২. এবার আম ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
৩. আমে চিনি ও সিরকা মেখে দুই ঘণ্টা রেখে দিন।
৪. চুলায় বসিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে এরপর মরিচের গুঁড়ো দিন।
৫. ঘন হলে মৌরি গুঁড়ো দিয়ে নামিয়ে ঠাণ্ডা করে কাঁচের বয়ামে রাখুন।
Share on Google Plus

0 comments:

Post a Comment