চিকেন স্যান্ডউইচ

উপকরণঃ
১. পাউরুটি ৮ টুকরা
২. মুরগির কিমা ১ কাপ
৩. পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
৪. তেল বা মাখন ২ টেবিল চামচ
৫. গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
৬. ময়দা দেড় টেবিল চামচ
৭. দুধ আধা কাপ

প্রণালীঃ
তেলে পেঁয়াজ হালকা করে ভেজে তাতে মাংস, গোলমরিচ ও লবণ দিয়ে সেদ্ধ করুন। মাংস সেদ্ধ হলে ময়দা দিয়ে নাড়ুন। বাদামি রং হলে এবার দুধ দিয়ে নাড়ুন। মিশ্রণটি ঘন হলে নামিয়ে নিন। পাউরুটির চার পাশ কাটুন, রুটির ওপর মাখন মেখে মাংসের মিশ্রণের প্রলেপ দিয়ে স্যান্ডউইচ তৈরি করুন।
Share on Google Plus

0 comments:

Post a Comment