আপেল পাই


উপকরণ ১ : সবুজ আপেল ৩ কেজি, ময়দা ১৫০ গ্রাম, চিনি ৪৫০ গ্রাম, লবণ ১৫ গ্রাম, এলাচ ১৫ গ্রাম, জায়ফল ১৫ গ্রাম, মাখন ১৫০ গ্রাম, পাইয়ের জন্য ২টি।
উপকরণ ২ : পাইয়ের জন্য চিনি ২৫০ গ্রাম, মাখন ২৫০ গ্রাম, ডিম ২৫০ গ্রাম, দুধ ২৫০ মিলিমিটার, ময়দা ১২৫০ গ্রাম।

প্রণালী :
ফিলিং : আপেলগুলো ছিলে কেটে নিন। আপেল টুকরা করে মাখন ও চিনি দিয়ে রান্না করুন। এর সঙ্গে লবণ, এলাচ ও জায়ফল দিন। নরম হয়ে এলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপক্ষা করতে হবে। তৈরি হয়ে গেল আপেলের ফিলিং।
ডোর : মাখন চিনি দিয়ে ফেটতে থাকুন। যতক্ষণ পর্যন্ত ক্রিমে পরিণত না হয়, পরে এর সঙ্গে একটি একটি করে ডিম দিয়ে ফেটতে থাকুন, এতে ময়দা ও দুধ দিন। ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করে ছোট ছোট করে ভাগ করে নিন। পরে এতে স্বচ্ছ রেপিং পেপার দিয়ে ডোগুলো পেঁচিয়ে নিন। কয়েক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। পেঁচানো ডোগুলো ৪ সেন্টিমিটার পুরু করতে হবে। পরে পাই মোল্ডে ডো রাখুন। এতে ১ নম্বর উপকরণগুলো দিয়ে দিন। পরে আবার ডো দিয়ে ঢেকে দিন। এতে ফেটানো ডিমের প্রলেপ দিন। ১৮০০ ফারেনহাইটে তাপমাত্রায় ৩০ মিনিট বেক করুন। যতক্ষণ পর্যন্ত সোনালি না হয়।
Share on Google Plus

0 comments:

Post a Comment