কাবাব, কোরমা, গ্রিল, কাবাবের মতো মাংসের নানা খাবারের মতো আফগানিদের একটু সুনাম রয়েছে। তাদের স্মোকি চিকেনটা হয়ে বেশি স্বাদের। তাই বলে আপনাকে ‘আফগানি স্মোকি চিকেন’ খাওয়ার জন্য আফগান যেতে বলছি না। আপনার সুবিদার জন্য ‘আফগানি স্মোকি চিকেন’ রেসেপি আজ আপনাকে আমরা জানাচ্ছি।
উপকরণ:
মুরগির রান, নলাসহ ৫ টুকরা (১কেজি)
টক দই— আধা কাপ
আদা বাটা— ১ টেবিল চামচ
রসুন বাটা — ১ টেবিল চামচ
গরম মসলা গুড়া — আধা চা চামচ
চাট মসলা — ১ টেবিল চামচ
আরো লাগবে:
শুকনা মেথি পাতা — ১ টেবিল চামচ (হালকা টেলে নিলে ভালো হয়)
লবণ — স্বাদ মতো
লেবুর রস — ২ টেবিল চামচ
লাল মরিচের গুঁড়ো — ১ চা চামচ
পানি — আধা কাপ
কয়লা — ১ টুকরা
তেল — ৩ টেবিল চামচ
প্রণালি:
প্রথমে একটি বাটির মধ্যে টক দই, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা গুঁড়ো, চাট মসলা, শুকনা মেথি পাতা, লবণ, লেবুর রস, লাল মরিচের গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে কেটে নেওয়া মুরগির রান দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন।
এরপর এক টুকরা কয়লা ভালো করে জ্বালিয়ে মেরিনেড করা মাংসের উপর একটি বাটি দিয়ে এর মধ্যে কয়লার টুকরা টি রেখে এর উপর ১ টেবিল চামচ তেল দিয়ে মাংসের বাটিটি এক ঘন্টার জন্যে ঢেকে রাখবেন।
১ ঘন্টা পর কয়লার টুকরাটি ফেলে দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিবেন।
এরপর একটি বড় ফ্রাই প্যানে তেল দিয়ে এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে মিডিয়াম আঁচে ৫ মিনিট ফ্রাই করে উলটে দিবেন।
এরপর বাটিতে যা মসলা থাকবে মাংসের উপর ঢেলে দিয়ে আরো ৫ মিনিট ফ্রাই করবেন মিডিয়াম আঁচে।
এরপর পানি দিয়ে ১০ মিনিটের জন্য ছোট আঁচে ঢেকে রাখবেন।
১০ মিনিট পর মাংস সিদ্ধ হয়ে গেলে আঁচ বড় করে দিয়ে পানি হাল্কা শুকিয়ে নামিয়ে ফেলবেন।
গরম গরম নান রুটি আর লেবুর রস দিয়ে পরিবেশন করবেন দারুণ মজার আফগানি স্মোকি চিকেন।
রেসিপিটি প্রকাশিত হয়, নভেম্বর ২০, ২০১৭

0 comments:
Post a Comment